কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ডেমোক্রেটিক পিপলস পার্টির

বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের। ছবি : সংগৃহীত

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি)। বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি প্রেসিডিয়াম বৈঠকে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে এ অভিনন্দন জানানো হয়। শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে বিডিপিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের পতনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মূল কারিগর হিসেবে উল্লেখ করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ছাত্রদের জাতীয় বীর হিসেবে অভিহিত করা হয়।

বৈঠকে বিডিপিপির চেয়ারম্যান মো. আব্দুল কাদের বলেন, দেশ আজ স্বৈরাচারমুক্ত। গত ১৬ বছরে দেশে যে দুঃশাসন, দুর্নীতি, একনায়কতন্ত্র কায়েম করা হয়েছিল- বাংলার বীর ছাত্ররা তা গুঁড়িয়ে দিয়েছে। সব রাজনৈতিক দল মিলে যা পারেনি- অকুতোভয়, নির্ভীক ছাত্ররা তা করে দেখিয়েছে। এখন নতুন করে দেশ গড়ার সময়। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে- কোনো হানাহানি, মারামারি, অগ্নিসংযোগ, লুটতরাজ, হত্যাকাণ্ড যেন এ বিজয়কে ম্লান করে না দেয়। মনে রাখতে হবে, এ বিজয় অর্জনে অনেক প্রাণ গেছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সব মুক্তিকামী জনগণ এবং সব দল একত্রিত হয়ে দেশকে ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস এ দেশের সম্মানীয়, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা বিশ্বাস করি, তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য সর্বাত্মকভাবে কাজ করবেন। এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের বিশ্বাস, তিনি তার বিচক্ষণতা দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

প্রেসিডিয়াম বৈঠকে আরও উপস্থিত ছিলেন- পার্টির কো-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, পারভীন নাসের খান ভাসানী, মহাসচিব হারুন অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন, মাহফুজা বেগম, শওকত হোসেন, বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, প্রিন্সিপাল কাইয়ুম ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ, প্রিন্সিপাল হুমায়ুন কবির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১০

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১২

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৩

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৪

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৬

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৭

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৮

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৯

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

২০
X