কাল‌বেলা প্রতি‌বেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছি : শামীম ওসমান

বৃষ্টিতে ভিজে নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে ভিজে নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘যে কোনো অবস্থা মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব, তবে শান্তিপূর্ণভাবে। কারণ আমরা মনে করি, উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আমাদের জনতা আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।’

আরও পড়ুন : শনিবার ঢাকার যেসব পয়েন্টে অবস্থান নেবে বিএনপি

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর গুলিস্তানের আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান করে এসব কথা বলেন তিনি।

শান্তি সমাবেশে শামীম ওসমানের নেতৃত্বে অর্ধ লক্ষা‌ধিক নেতাকর্মী যোগদান করেন। এ সময় বিভিন্ন স্লোগান তুলে রাজপথে সরব অবস্থান নেন শামীম ওসমান ও তার অনুসারীরা।

এর মধ‌্য দিয়ে তার কথা রাখেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। গত বুধবার দুপু‌রে যুক্তরাষ্ট্র থে‌কে দে‌শে ফি‌রেই ঢাকায় যুবলী‌গের আহূত শা‌ন্তি সমা‌বে‌শে বিপুলসংখ‌্যক নেতাকর্মী নি‌য়ে যোগদা‌নের ইঙ্গিত দি‌য়ে‌ছি‌লেন তিনি।

আরও পড়ুন : শনিবার ঢাকার যেসব পয়েন্টে অবস্থান নেবে আওয়ামী লীগ

সকাল থে‌কে শান্তি সমাবেশে ‌যোগ দি‌তে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা ৩০০ বাস, ট্রাক ও পরিবহনে চড়ে ঢাকায় সমাবেশের উদ্দেশে রওনা দেন। পরে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় এলাকায় জড়ো হয়ে শামীম ওসমানের নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

এ সময় শামীম ওসমান বলেন, ‘আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী দিয়ে এরই মধ্যে এ মাঠ পুরো ভরে গেছে। আমরা প্রমাণ করে দিতে চাই, নারায়ণগঞ্জের মাটি এক সময়ে আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনো আছে। যে কোনো অবস্থা মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব, তবে শান্তিপূর্ণভাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১০

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১১

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১২

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৩

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৪

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৫

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৬

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৭

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৮

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৯

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

২০
X