কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১০:৪০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার ঢাকার যেসব পয়েন্টে অবস্থান নেবে বিএনপি

বিএনপির দলীয় পতাকা। ছবি : সংগৃহীত
বিএনপির দলীয় পতাকা। ছবি : সংগৃহীত

ঢাকার প্রবেশমুখের চারটি পয়েন্টে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনিরআখড়া ও মুক্তি সড়ক পয়েন্টে অবস্থান নেবে বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন : কাল ঢাকার যেসব পয়েন্টে অবস্থান নেবে আওয়ামী লীগ

শুক্রবার (২৮ জুলাই) রাতে মহাসমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সিনিয়র মহাসচিব।

তিনি আরও বলেন, গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনিরআখড়া ও মুক্তি সড়ক- এই চারটি পয়েন্টে আমাদের নেতাকর্মীরা অবস্থান নেবে। ঢাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পুলিশ ও আওয়ামী লীগ মহাসমাবেশকে কেন্দ্র করে গত দুই দিনে মহাতাণ্ডব শুরু করে। ঢাকার প্রবেশমুখে নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, পথে পথে তল্লাশি করেছে, গ্রেপ্তারের এক মহাহিড়িক শুরু করেছে। গড়ি থেকে নামিয়ে দেওয়া, পকেট তল্লাশি করা, মোবাইল তল্লাশি করা ও মোবাইল চেক করেও মানুষের স্রোত তারা বন্ধ করতে পারেনি।’

আরও পড়ুন : দুই দলের কর্মসূচি ঘিরে পুলিশের নতুন হুঁশিয়ারি

এর আগে বিকেলে ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আছি। এখন একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে।’

তিনি বলেন, ‘ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X