কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১০:২৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার ঢাকার যেসব পয়েন্টে অবস্থান নেবে আওয়ামী লীগ

আওয়ামী লীগের দলীয় পতাকা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের দলীয় পতাকা। ছবি : সংগৃহীত

ঢাকার সাতটি প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘শান্তি সমাবেশ’ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

শুক্রবার (২৮ জুলাই) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ এ তথ্য জানান।

আরও পড়ুন : দুই দলের কর্মসূচি ঘিরে পুলিশের নতুন হুঁশিয়ারি

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর যুবলীগের নেতৃত্বে টঙ্গি ব্রিজ, ধামরাই, সাভার ও আশুলিয়া উপজেলা যুবলীগের নেতৃত্বে আমিনবাজার, দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃত্বে বাবুবাজার, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতৃত্বে সাইনবোর্ড, রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা যুবলীগের নেতৃত্বে কাঁচপুর ব্রিজ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতৃত্বে শনিরআখড়া ও ধোলাইপাড়, ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতৃত্বে আব্দুল্লাহপুর ও গাবতলীতে শান্তি সমাবেশ পালিত হবে।

আরও পড়ুন : শেখ হাসিনা কারও চোখ রাঙানিকে পরোয়া করে না : কাদের

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরের প্রবেশ পথসমূহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X