কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। সংখ্যালঘুর বাড়িঘরে হামলা করছে, ডাকাতি করছে, বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, আপনারা দেখছেন গতকল দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে সে সন্ত্রাসীগোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসদের কাজ।

বিএনপির এই নেতা বলেন, বিএনপিসহ আন্দোলকারী কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে না। সকল অপকর্ম করছে আওয়ামী সন্ত্রাসীরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে আবোলতাবোল বক্তব্য বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সে একেকবার একক রকম কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা। তিনি আরও বলেন, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যকে পূর্ণ সমর্থন করেন তারা। কী বিপদজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে শিক্ষার্থীরা স্বৈরাচারকে পদত্যাগে বাধ্য করেছে। এ আন্দোলন করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অনেকের অবস্থা এখনো গুরুতর। আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি।

এর আগে তিনি ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক ইকবাল, মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ ঢাকা মেডিকেলের চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১০

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১২

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৩

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৪

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৫

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৬

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৭

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

২০
X