কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা বন্ধ করুন : জাসদ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

সোমবার (১২ আগস্ট) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বিবৃতিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর শারীরিক আক্রমণ, ধর্মস্থান-ঘরবাড়ি-ব্যবসাস্থানে হামলা ও দখল এবং প্রকাশ্য-গোপন অব্যাহত চাঁদাবাজির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। নেতারা এসব ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে জাসদ নেতারা বলেন, যে কোনো রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী ও লুটপাটকারী-দখলদার-চাঁদাবাজরা সর্বপ্রথম আদিবাসী ও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর নিজেদের হীন রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ে। তারা এই ধরনের আচরণ চিরতরে বন্ধের জন্য এখনই কার্যকর ব্যবস্থা শুরু করতে সরকার-প্রশাসন-রাজনৈতিক দল-মতের প্রতি আহ্বান জানান।

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X