কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ আবু সুফিয়ানকে আর্থিক সহযোগিতায় জামায়াত

আবু সুফিয়ানের সঙ্গে কথা বলার সময় জামায়াত নেতারা। ছবি : কালবেলা
আবু সুফিয়ানের সঙ্গে কথা বলার সময় জামায়াত নেতারা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবু সুফিয়ানকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগর।

গতকাল সোমবার (১২ আগস্ট) শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আবু সফিয়ানকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এ সময় জামায়াত নেতারা আবু সফিয়ানের চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেন এবং আগামী দিনে তার চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার করার ব্যাপারে আশ্বস্ত করেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি হোসাইন হেলাল বলেন, তোমরা জাতীয় বীর তোমাদের এই বিশাল আত্মত্যাগের কারণে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। জাতির কাছে তোমাদের মর্যাদা চিরদিন সমুজ্জ্বল থাকবে। এ সময় আবু সুফিয়ানের সুস্থতার জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, নামে আবু সুফিয়ান দারুল উলুম ইসলামিয়া কারেমিয়া মাদ্রাসায় পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন এবং সেখানে বসে আন্দোলনের ভূমিকা রাখছিলেন। ৪ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকেন। বর্তমানে তিনি শেরে-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কোতোয়ালি দক্ষিণ থানা আমির তারিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা সফিউল্লাহ্ তালুকদার, জামায়াত নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, মাওলানা আব্দুর রউফ এবং শামীম কবিরসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X