কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে অন্ধকারে নেওয়ার চক্রান্ত হচ্ছে : ১২ দলীয় জোট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৫ আগস্ট ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে হীন পাঁয়তারা, প্রোপাগান্ডা চলছে তা কঠোর হস্তে দমন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ১২ জোটের শীর্ষ নেতারা।

জোটের শীর্ষ নেতারা বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে পতিত স্বৈরাচার দেশকে আবারও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে সচেতন ও সজাগ থাকতে হবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এ সব বলা হয়।

নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো গতানুগতিক সরকার নয়। ছাত্র-জনতার রক্ত ঝরা বিপ্লবের মাধ্যমে সমগ্র জাতির অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই রক্তাক্ত গণঅভ্যুত্থানের ফসল এ সরকার। আমাদের উদাত্ত আহবান প্রতি বিপ্লবের শিকড় শুরুতেই উৎপাটন করতে হবে ।

এই মুহূর্তে দেশ রক্ষায় ন্যূনতম নমনীয়তা দেখানো যাবে না। গণহত্যার বহু মদদদাতা ও গণহত্যায় সরাসরি অংশ নেওয়া অনেকেই বহাল তবিয়তে অবস্থান নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

নেতারা আরও বলেন, স্বৈরাচার হাসিনার ছেলে সজীব ওয়াজেব জয়ের বক্তব্য ও ভিডিও ক্লিপ প্রচার অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করতে হবে। নেতারা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের দেশ রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X