কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

রাজধানীর গুলশান ক্লাবে বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
রাজধানীর গুলশান ক্লাবে বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশকে পুনর্নির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলশান ক্লাবে ‘রিবিল্ডিং বাংলাদেশ : তারেক রহমান’স ৩১পয়েন্ট ভিশন' শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লায়ন ফারুক বলেন, স্বনির্ভর ও উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দফা-ওয়ারি তা মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রশাসন, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কৃষকদের কোনো ডাটাবেজ নেই। ভবিষ্যতে এটা তৈরি করে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের নানাভাবে সহায়তার মাধ্যমে সমাজ ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর এখন বাংলাদেশকে নতুন করে গড়বার সময়; যে বাংলাদেশের স্বপ্ন দেখেন ১৮ কোটি জনতা। যে বাংলাদেশে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের কারণে কোনো মানুষের মধ্যে পার্থক্য করা হবে না—এমন বাংলাদেশই আজ মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্য ১৮ কোটি মানুষ যে ব্যক্তির দিকে তাকিয়ে আছে তিনি হলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সবাই গত ১৬ বছরে তারেক রহমানের সহযাত্রী ছিলেন বলেই শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X