কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:২৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রাজধানীর মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ। ছবি : সংগৃহীত
রাজধানীর মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ। ছবি : সংগৃহীত

রাজধানীর মাতুয়াইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীতে অবস্থান নেওয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে শনিবার রাজধানীর বিভিন্ন প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। সকাল ১১টা থেকে পুলিশ ও আওয়ামী লীগের বাধা উপেক্ষা করেই শুরু হয় দলটির অবস্থান কর্মসূচি।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X