কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১০:৪৮ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে হবে : প্রিন্স

পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতারা। ছবি : কালবেলা।
পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতারা। ছবি : কালবেলা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে সংহত করে, নানা অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ছাত্র-জনতার গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপান্তরিত হয়েছিল। ব্যাপক হত্যাযজ্ঞের পরও অতীতে কোনো বিক্ষোভে এত ছাত্র-জনতার অংশগ্রহণ দেখা যায়নি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে, সফলতা রক্ষা করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

নানা অপশক্তি এই সফলতা তাদের স্বার্থে কাজে লাগাতে চাইবে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে সতর্ক থেকে এগুতে হবে। বিশেষত সাম্প্রদায়িক অপশক্তি, ’৭১-এর যুদ্ধাপরাধীরা নানাভাবে সামনে আসছে। এসব বিষয়ে বিশেষভাবে সচেতন থেকে সংগ্রাম ও সামগ্রিক কর্মকাণ্ড অগ্রসর করার আহ্বান জানান তিনি।

ধ্বংসপ্রাপ্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে কার্যকর ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। এক ফ্যাসিবাদী শাসকের বদলে অন্য ফ্যাসিবাদী শাসক বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সভায় অন্য নেতারা নির্বাচনের নামে প্রহসনের খেলা বন্ধ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, নির্বাচনে টাকা-পেশি-প্রশাসনিক কারসাজি ও সাম্প্রদায়িক প্রচারণার ব্যবহার রোধসহ সর্বোচ্চ সংস্কার সাধনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা শুরুর আহ্বান জানান।

দলের ঢাকা জেলা কমিটির সভাপতি সুকান্ত শফি চৌধুরী কমলের সভাপতিত্বে ও বিভাগীয় সমন্বয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এএন রাশেদা, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলার নেতা স ম কামাল হোসেন, ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, ঢাকা জেলার সাধারণ সম্পাদক আবিদ হোসেন, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মতি, শরীয়তপুর জেলার সভাপতি নুরুল হক ঢালী, সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল, মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সানু, কিশোরগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, নরসিংদী জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শান্তি, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X