কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে সবার শিক্ষা নেওয়া দরকার

আয়োজিত স্মরণ সভা। ছবি : কালবেলা
আয়োজিত স্মরণ সভা। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পতিত আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে শিক্ষা নিতে দেশের রাজনীতিক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) পার্টির প্রাক্তন সভাপতি বিপ্লবী জননেতা খন্দকার আলী আব্বাসের ১৩ তম মৃত্যুবার্ষিকীতে ঢাকার নবাবগঞ্জে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

সাধারণ সম্পাদক বলেন, এই জাগরণ-অভ্যুত্থান দেশকে এগিয়ে নেওয়ার এক বিশাল সম্ভাবনা জাগিয়ে তুলেছে। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসমূহকে গণঅভ্যুত্থানের চেতনা ও প্রত্যাশা ধারণ করা প্রয়োজন। ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী দখলদারত্বের পুরোনো রাজনীতিতে আর ফিরে যাওয়ার অবকাশ নেই।

খন্দকার আলী আব্বাসের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক বলেন, রাজনীতিকে তিনি ব্যবসা হিসেবে দেখেননি। তার আপসহীন সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।

খন্দকার আলী আব্বাসের স্মরণসভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে জননেতা খন্দকার আলী আব্বাসের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, শা্‌হাদাত হোসেন খোকন, পার্টির ঢাকা জেলার নেতা শেখ হেলালউদ্দিন নাছিরউদ্দীন খান প্রমুখ।

উল্লেখ্য, জননেতা খন্দকার আলী আব্বাস ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X