কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০১:৫০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পাচার হওয়া টাকা ফেরত আনতে সাহায্য করবে ইইউ : আমীর খসরু

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশে যে টাকা পাচার হয়েছে তা দেশে ফেরত আনতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (১৯ আগস্ট) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের এসব কথা জানান।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্রের জবাবে আমীর খসরু বলেন, বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে বিদেশে ১০০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি, সবাই মিলে এটার জন্য কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’

আমীর খসরু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে বাংলাদেশ গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সব কিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কিভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে তাদের পক্ষ থেকে, কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে একটা গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে তুলে আনা যাবে- এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সুশাসন, গুড গভার্ন্যান্স, বাংলাদেশের সব প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি, কিভাবে এগুলোকে সঠিক জায়গায় আনা যায়। সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে বিশেষ করে আমাদের দেশ থেকে ইউরোপে যে রপ্তানি হয় এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি, সেক্ষেত্রে তাদের কি করা উচিত, আর্থিক খাতে রিফর্ম কি করে করা যায়, দেশ অর্থনৈতিকভাবে কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X