কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১০:১২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, ক্ষমা চাই : ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত-নিহত হয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো, আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে কাছে দুঃখ প্রকাশ করেছি।

তিনি বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে গত ১৫ বছরে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আপনার জানেন যে আমি বাদী হয়ে এস আলমের বিরুদ্ধে মামলা করেছি। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আবদুস সোবহানের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছি। আমি বেনজীরের বিরুদ্ধে বাদী হয়ে ‍দুদক মামলা করেছি।

তিনি বলেন, আমি মতিউরের বিরুদ্ধে মামলা করেছি। সালাম মুরশীদের বিরুদ্ধে আমি মামলা করেছি। আমি ফুটবলের কাজী সালাউদ্দিনের বিষয়ে কথা বলেছি। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি মামলা করেছি তার ৮ বছরের সাজা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে চলমান যুদ্ধে তার জায়গা থেকে শরিক থাকবেন বলেও জানান সাবেক এই সংসদ সদস্য।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেখা যায়নি সামাজিক যোগাযোগমাধ্যমের এই আলোচিত ব্যক্তিকে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে সর্বশেষ ৪ আগস্ট রাত ১০টা ৫০ মিনিটে একটি টেলিভিশনের কন্টেন্টে দেখা গেছে তাকে। আজ নতুন করে তিনি এই ভিডিও বার্তা দিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X