স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

মেনস্ এশিয়া কাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

বাংলাদেশের জার্সি উন্মোচন। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশের জার্সি উন্মোচন। ‍ছবি : সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠেয় ‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে রোববার ঢাকার বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

তিনি জাতীয় দলের খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এ সময় তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি, কঠোর পরিশ্রম ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে মাঠে সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানান।

এবারের এশিয়া কাপে বাংলাদেশসহ মোট আটটি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, কোরিয়া ও চায়নিজ তাইপে। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, জাপান, চীন ও কাজাখস্তান। গ্রুপ পর্ব শেষে সেরা দুই দল সেমিফাইনালে উন্নীত হবে এবং পরে অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা।

বাংলাদেশ জাতীয় হকি দল দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। গত ৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১১

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৫

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৬

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৭

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৯

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

২০
X