স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

নতুন ভূমিকায় এবার দেখা মিলবে সৌরভ গাঙ্গুলির

সৌরভ গাঙ্গুলি। ‍ছবি : সংগৃহীত
সৌরভ গাঙ্গুলি। ‍ছবি : সংগৃহীত

খেলোয়াড়ি জীবনে ভারতের খ্যাতনামা ক্রিকেটার ছিলেন সৌরভ গাঙ্গুলি। দেশটির অন্যতম সেরা অধিনায়কের তালিকায়ও তার নাম থাকবে উপরের দিকে। ক্রিকেট ছাড়ার পর পালন করেছেন বিসিসিআইর সভাপতির গুরুদায়িত্বও। এবার নতুন ভূমিকায় দেখা যাবে গাঙ্গুলিকে।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টি-টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। গত বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল কোম্পানি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ। সেই সূত্র ধরে তিনি প্রথমবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হলেন।

প্রিটোরিয়া ক্যাপিটালস সামাজিক যোগাযোগমাধ্যমে গাঙ্গুলিকে কোচ করার খবর নিশ্চিত করে লেখেন, ‘কলকাতার মহারাজ ক্যাপিটালসের ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সৌরভ গাঙ্গুলি আমাদের পরবর্তী হেড কোচ। সেঞ্চুরিয়ান আপনার অপেক্ষায়।’

ভারতের এই সাবেক তারকা ক্রিকেটার এর আগে কোনো দলকে কোচিং না করালেও আইপিএলে দুই মেয়াদে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে এসএ টোয়েন্টির নতুন আসর। তার আগে ৯ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হবে যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সৌরভকে। নতুন কোচের অধীনে শিরোপাতেই যে চোখ থাকবে প্রিটোরিয়ার, তা বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X