স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

কবে হচ্ছে ২০২৯ ক্লাব বিশ্বকাপ, জানিয়ে দিল ফিফা

ফিফা ক্লাব বিশ্বকাপ। ‍ছবি : সংগৃহীত
ফিফা ক্লাব বিশ্বকাপ। ‍ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের জমজমাট আসর ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর কবে অনুষ্ঠিত হবে তা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানিয়েছে, ২০২৯ সালের গ্রীষ্মে হবে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর। ফিফার এই সিদ্ধান্তে কাতারের আয়োজক হওয়ার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেল।

মূলত, টুর্নামেন্টের সময়সূচির কারণেই স্বপ্ন ভাঙে কাতারের। কাতারে ক্লাব বিশ্বকাপ হলে গ্রীষ্মের পরিবর্তে তা শীতে সরাতে হতো। এতে ইউরোপীয় লিগগুলোর সঙ্গে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা ছিল। তাই গ্রীষ্মের আসর কাতারের আশা প্রায় শেষ করে দিয়েছে।

২০২৯ ক্লাব বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত স্পেন ও মরক্কো আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগালও সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তারা খুব বেশি আগ্রহ প্রকাশ করেনি।

এদিকে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফিফা নতুন কাঠামো বিবেচনা করছে। নতুন কাঠামো অনুসারে মূল পর্ব শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। যেখানে জয়ী দলগুলো মূল টুর্নামেন্টে জায়গা করে নেবে।

সবশেষ আসরে কনকাকাফের প্রতিনিধি নির্ধারণের জন্য শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতায় পড়তে চায় না ফিফা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X