মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

পিকআপ চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

পিকআপ চাপায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি : সংগৃহীত
পিকআপ চাপায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি : সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় পিকআপ চাপায় ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন-চালক মুজাহিদুল মোড়ল, যাত্রী রিনা খাতুন ও অপর নিহত যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনার গল্লামারীর দিকে যাচ্ছিল ইজিবাইকটি। জিলেরডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক যাত্রী মারা যান। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সংঘর্ষের কারণে ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠাই। দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. আছের আলী বলেন, দুর্ঘটনার পর পিকআপচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X