বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সিনেমার নায়ক থেকে জনতার নায়ক: থালাপতি বিজয়ের রাজনীতিতে অভিষেক

তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত
তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন—তিনি হয়ে উঠেছেন বাস্তবের জননেতা। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় অনুষ্ঠিত এক বিশাল জনসভায় লাখো মানুষের সামনে হাজির হয়ে, তিনি জানিয়ে দিলেন—এবার তিনি রাজনীতির ময়দানে।

মঞ্চে উঠে বিজয় শুধু নিজের উপস্থিতিতেই নয়, বক্তব্য দিয়েও বাজিমাত করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্ষমতাসীন বিজেপি দলের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তার কথায়, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।’

এই ঘোষণা দিতেই গোটা জনসভা গর্জে ওঠে—উচ্ছ্বসিত ভক্তদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এই জনসভা ছিল থালাপতি বিজয়ের গড়া রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে)-এর আয়োজিত একটি বড় সমাবেশ। মাত্র ৮ মাস আগে দল গঠন করেই বিজয় সরাসরি রাজনীতির মাঠে নেমেছেন। তিনি ঘোষণা করেছেন, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই আসন থেকে নির্বাচন করবেন।

কেন হঠাৎ রাজনীতিতে?

অনেকে ভাবছেন, সিনেমায় এত সফল একজন তারকা কেন হঠাৎ রাজনীতিতে এলেন? বিজয়ের ভাষায়, ‘রাজনীতি সিনেমার মতো অভিনয়ের জায়গা নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই আমি এসেছি।’

তার মতে, রাজনীতি কোনো পেশা নয়—এটা জনসেবা। এই সাহসী অবস্থান ও সরাসরি কথাগুলো মুগ্ধ করেছে শুধু ভারতের মানুষকেই নয়, বাংলাদেশের ভক্তরাও ব্যাপকভাবে প্রশংসা করেছেন বিজয়ের।

সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, সিনেমার নায়ক এখন বাস্তবের নায়ক। জনতার নেতা হয়ে উঠেছেন তিনি।

জনসভায় দেখা গেছে, বিজয়ের কপালে ও হাতে ছিল কমলা-হলুদ গামছা বাঁধা, যেন এক যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। তার সঙ্গে অভিবাদন বিনিময়ের সময় পুরো মঞ্চ ছিল উচ্ছ্বসিত মানুষের ঢলে ভরপুর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X