মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

পর্যটক পরিচয়ে রুম বুকিং, অতঃপর...

সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া। ছবি : সংগৃহীত
সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটার আবাসিক হোটেল সি-লোটাস থেকে অভিনব কায়দায় চারটি এলইডি (স্মার্ট টিভি) চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্যানুযায়ী চুরির সঙ্গে জড়িত ব্যক্তির নাম শাওন রানা, পিতা আনোয়ার হোসেন স্থায়ী ঠিকানা খুলনা সিটি করপোরেশন।

হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় জানান, অতিথি পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি ম্যানেজারকে জানান, তার সঙ্গে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রুমে কোনো গেস্টের শব্দ না পেয়ে ডাইরিতে অন্তর্ভুক্ত নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখা যায় চারটি রুমের টিভি নেই।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টনে ভরে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে যান।

এ প্রসঙ্গে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধুচক্র সুযোগ বুঝে অপকর্ম চালিয়ে থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা দাবি জানাচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

ঘটনার পরপরই হোটেল কর্তৃপক্ষ মহিপুর থানা ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ওই হোটেলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১০

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১১

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১২

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৩

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৪

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৫

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৬

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৭

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৮

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

২০
X