কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মনোয়ারুল কাদির বিটু

শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দেখতে হাসপাতালে যান ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। ছবি : সংগৃহীত
শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দেখতে হাসপাতালে যান ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকদের আন্তরিক সেবা ও আল্লাহ তায়ালার অশেষ রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো কিডনি ও ফুসফুসে কিছু জটিলতা রয়ে গেছে। ফলে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

রোববার (২৪) শিমুল বিশ্বাসকে দেখতে হাসপাতালে যান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

শিমুল বিশ্বাস তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উন্নত চিকিৎসা অব্যাহত রাখার স্বার্থে হাসপাতালে অযথা ভিড় না করার জন্য তিনি শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ২০ আগস্টও ডা. মনোয়ারুল কাদির বিটু শিমুল বিশ্বাসের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X