কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বন্যার্তদের সহায়তার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ আহ্বান জানান।

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, চারদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২১ আগস্ট) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এ সময় কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। শিশুসহ বয়স্ক নারী-পুরুষ, আসবাবপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ইত্যাদি নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন।

এমতাবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো অতিব জরুরি হয়ে পড়েছে। আমরা অন্তর্বর্তী সরকার, ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি ও সচেতন নাগরিকদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X