কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৯:২৮ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীর প্রতি জামায়াত আমিরের বিশেষ বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

কালবেলার পাঠকদের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।‌

‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, ভারি বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশবিশেষ পানিতে ভাসছে। লাখো বনি আদম, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানিনা এ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছেন। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই দাঁড়াই।’

‘মহান রাব্বুল আলামিনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান। রহমতের অসিলা হিসেবে পরিবর্তন করে দেন।’

‘হে আল্লাহ! আসমানকে আপনি মেহেরবানি করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদেরকে এ বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের ওপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

‘প্রিয় দেশবাসী, আমার বিপন্ন ভাইবোনদের কাছে আমি যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১০

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১১

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১২

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৪

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৫

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৬

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৭

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৮

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৯

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

২০
X