কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক 

জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির নেতারা। ছবি : সংগৃহীত
জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির নেতারা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, নতুন প্রজন্মের রাজনীতি ও অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষা নিয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টায় ফেডারেল রিপাবলিক অব জার্মানির ঢাকাস্থ দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এর সঙ্গে এবি পার্টি নেতাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্তবর্তী সরকারের চ্যালেঞ্জ, নতুন প্রজন্মের রাজনীতি ও অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, দলের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে এবি পার্টির নীতি, বিশেষ করে ইস্যু ভিত্তিক রাজনীতি এবং সেবা ও সমস্যা সমাধানমূলক রাজনীতির ধারণা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, এবি পার্টির রাজনীতির সারমর্ম হলো নাগরিক অধিকার নিশ্চিত পূর্বক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।

এবি পার্টি অতীত মুখীতা ও পরিবারতান্ত্রিক রাজনীতি পরিহারে তাদের অঙ্গীকার তুলে ধরে বলেন, জাতি গঠনে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা উচিত। ছাত্র-যুবকরা পুরোনো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায় যা এবি পার্টি ধীরে ধীরে আরও স্পষ্ট করে তুলে ধরবে।

এবি পার্টির প্রতিনিধিদল রাষ্ট্রদূত ট্রস্টারকে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানানোর বিষয়ে অবহিত করে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা দৃঢ়ভাবে সম্মত বলে জানান। তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্য প্রয়োজনীয় সময় দিতে হবে এবং রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্রসমাজের সমর্থন দিতে হবে। এবি পার্টি এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১০

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১১

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৩

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৪

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৫

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৬

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৮

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৯

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

২০
X