কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩ মামলা

শেখ হাসিনা। পুরোনো ছবি
শেখ হাসিনা। পুরোনো ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করেন শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই একের পর এক মামলা হতে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।

এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। যার মধ্যে ২৭টি হত্যাকাণ্ডের। বাকী চার মামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এছাড়া গুমের অপরাধেও করা হয়েছে একটি মামলা।

সবশেষ মামলা হয়েছে সিলেটে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বুধবার (২১ আগস্ট) মামলা দায়ের করা হয়। গত ৪ আগস্ট সিলেটে আন্দোলনকারীদের ওপর হামলা করায় এ মামলা দায়ের করা হয়।

সিলেট মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার কাছে এ মামলা দায়ের করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ। এতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আসামি করা হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট সিলেট বন্দরবাজারে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে বিএনপি। কিন্তু এতে হামলা ও গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ মামলায় আরও আসামি করা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আনিসুর রহমান এবং সালমান এফ রহমানকে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X