কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসীদের পাশে দাঁড়ান : ডা. তাহের

ত্রাণ বিতরণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা
ত্রাণ বিতরণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে গত কয়েক দিনের বন্যা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা আন্তরিক চেষ্টা চালিয়ে পানিবন্দিদের উদ্ধার ও সাধ্যমতো ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের এ সেবা অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসীদের পাশে দাঁড়াতে হবে।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌদ্দগ্রামের গুণবতী, চিওড়া, বাতিসা, পৌর এলাকা, মুন্সিরহাট ও কালিকাপুর ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, এখন রাজনৈতিক মতভেদ করার সময় নয়। এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রধান কাজ হওয়া উচিত। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অতীতের মতো বর্তমানেও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী বানভাসীদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, কেন্দ্রীয় শ্রমিকল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি কাজী মো. ইয়াছিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, জামায়াত নেতা সৈয়দ হারুন, আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিমসহ সংশ্লিষ্ট ইউনিয়নের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X