কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে নিহত এলডিপির ২ কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলীতে গুলিতে নিহত ২ এলডিপি কর্মী হাবিব ও ইমনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। সেই সঙ্গে মিলন, কামরুলসহ আহত ১১ পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে যাত্রাবাড়ীর কদমতলীতে নিহতের বাড়িতে উপস্থিত হয়ে তিনি এই সহযোগিতা পৌঁছে দেন। এলডিপি কর্মী হাবিব ও ইমনের সন্তানদের লেখাপড়ার দায়িত্বও নেন রেদোয়ান আহমেদ। তিনি নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সমবেদনা জানান।

এ সময় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, এলডিপি কর্মী হাবিব ও ইমনসহ ছাত্র-জনতার গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের এ দেশের মাটিতেই বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের পরে আজকের বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে এই গণদুশমনদের বিচারের দাবি জনতার দাবিতে পরিণত হয়েছে। এদের বিচার হবেই হবে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় এলডিপির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ও বন্যার্তদের সর্বাত্মক সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার থেকে এলডিপির কর্মীরা ফেনীসহ বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করবে বলে মিটিং শেষে সাংবাদিকদের জানান এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১০

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১১

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১২

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৩

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৪

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৫

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৬

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৭

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৮

‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’

১৯

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

২০
X