কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য : আমির খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করছেন। ছবি : কালবেলা
আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করছেন। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৬ আগস্ট) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও এসেছে।

আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসা-বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে বাংলাদেশে থেকে যুক্তরাজ্যে একটা বড় অংশ টাকা পাচার হয়েছে, এ টাকা পাচারে অনেকের নাম এসেছে। এ টাকাগুলো ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্যের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহি সরকার বাংলাদেশ আসার ব্যাপারটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে কত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়টি জানতে চেয়েছে।

একই সঙ্গে ১৫/১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা সে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে এ বিষয়টা আমরা কীভাবে দেখছি তা জানতে চেয়েছে ও দেশের বিচারের বিষয়টাও তারা জানতে চেয়েছে।

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X