কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ করছে বিএনপি : টুকু

বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণে বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণে বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির প্রচার-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের দল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যাদুর্গত ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখন সহায়সম্বল হারিয়ে নিদারুণ অসহায়। যতদিন বানভাসী মানুষ ঘরে ফিরে না যাবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে আছি। দলের সব নেতাকর্মীকে বলছি আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।

বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে কয়েক হাজার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও বন্যা কিংবা যে কোনো দুর্যোগে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে মাত্র ২৪ দিন। এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমিতে পরিণত হয়েছে। (ড. ইউনুস) মাত্র বসেছে। এখনো শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেনি। একটু সময় তো তাকে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি এ নেতা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনো চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক তারেক মুন্সীসহ স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X