কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতীয় পার্টি রাজনীতি করার অধিকার রাখে না’  

আবু হানিফ। ছবি : সংগৃহীত
আবু হানিফ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের দালাল’ আখ্যা দিয়ে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে তারা রাজনীতি করার অধিকার রাখে না বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের (নুর) উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদ দীর্ঘ করতে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছে জাতীয় দালাল পার্টি (জাতীয় পার্টি)। ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন করছে, সেটার জন্য অনেকেই প্রাণ দিয়েছে। সেই প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের দালাল জাতীয় পার্টি মানে জাতীয় দালাল। তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তবে দেশের মানুষের কাছে এই দালালরা ক্ষমা চাওয়ার পর দেশবাসী যদি ক্ষমা করে, তাহলেই কেবল এরা রাজনীতি করতে পারবে।’

তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগকারী এই জিএম কাদের, মজিবুল হক চুন্নু গত ১৫ বছরে জনগণের দাবি-দাওয়া নিয়ে কখনো কথা বলেনি। মাঝেমধ্যে সরকারের সঙ্গে অভিনয় করেছে নিজেদের ভাগটা বড় করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা ফ্যাসিবাদের দোসরদের কোনো প্রশ্রয় দিবেন না। এই দালালদের প্রশ্রয় দেওয়া মানে আমার শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেঈমানি করা। গত ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংসকারী আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে এই জাতীয় পার্টি। তাই এই জাতীয় পার্টিকেও বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

১০

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১১

বিশ্ব বাবা দিবস আজ

১২

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৪

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৫

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৬

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৮

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৯

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

২০
X