কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহত মনিরের পরিবারের পাশে যুবদল নেতা জুয়েল

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের উপস্থিতিতে নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের উপস্থিতিতে নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত গুলশান থানা যুবদল কর্মী মনিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল।

রোববার (১ সেপ্টেম্বর) তিনি গুলশানে নিহত মনিরের বাসায় গিয়ে তার মা-বাবাকে সমবেদনা জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় খোঁজখবর নেওয়া এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য তারেক রহমান ও জুয়েলের প্রতি কৃতজ্ঞতা জানান নিহত মনিরের মা-বাবা।

এ বিষয়ে শরীফ উদ্দীন জুয়েল কালবেলাকে জানান, গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে ক্যামব্রিয়ান কলেজের পাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে গুলশান থানা যুবদল কর্মী মনির আহত হন। পরে ওই দিন সন্ধ্যায় হাসপাতালে মনিরের মৃত্যু হয়। তিনি শহীদ হয়েছেন।

মনির নিহতের পর তার মা-বাবা এ কয়দিন গ্রামের বাড়িতে ছিলেন। তাদের ফিরে আসার খবরে বাসায় ছুটে যান জুয়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X