কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা, যুবদল নেতার হুঁশিয়ারি

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, নিজের ছোট স্বার্থে যারা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে, তাদেরকে কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। কারণ, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।

রোববার (০১ সেপ্টেম্বর) ময়মনসিংহে যুবদলের বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৫ বছর অবিরাম সংগ্রামের পরে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। গত ১৫ বছরের সংগ্রাম ছিল এ দেশের মানুষকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার সংগ্রাম।

তিনি আরও বলেন, যুবদলের কর্মী যারা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল- তাদেরকে আমরা সাংগঠনিক শাস্তি দিয়েছি। আবারও হুঁশিয়ার করে বলি, ভবিষ্যতেও যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে- তাদেরকেও কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। গত ১৫ বছরের আত্মত্যাগ আমরা সফল করব না কি ব্যক্তিগত ছোট ছোট স্বার্থে সেই আত্মত্যাগকে ধুলিস্যাৎ করব? প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। কেউ যেন উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে। যুবদলের মধ্যে কেউ যদি এটা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

যুবদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন, তারপরে নির্বাচন দেবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। এই নির্বাচন নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করবে। তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।

এ সময় ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X