কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তরুণরা বাংলাদেশে নতুন যুগের সূচনা করেছে : ইরানি রাষ্ট্রদূত

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন ইরানের রাষ্ট্রদূত। ছবি : কালবেলা
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন ইরানের রাষ্ট্রদূত। ছবি : কালবেলা

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি মনে করেন, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নতুন যুগের সূচনা করেছে তরুণরা। এই পরিবর্তনকে তারা স্বাগত জানান। বাংলাদেশে আগামীতে তরুণ প্রজন্মের সাথে তারা কাজ করতে চান।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠকে ইরানের এমন মনোভাবের কথা জানান তিনি।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে আমীর খসরু ছাড়াও দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক প্রসঙ্গে আমীর খসরু আরও বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যসহ দ্বি-পাক্ষিক বিষয়াদি এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তারা (ইরান) মনে করছেন, বিগত দিনে খুব বেশি কিছু করতে তারা সক্ষম হয়নি। এটাকে মাথায় রেখে আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোনো কোনো এরিয়াতে কীভাবে এটা বাড়ানো যায়, সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যায়- সেটা নিয়ে আলোচনা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১০

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১২

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৩

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৫

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৭

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৮

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৯

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

২০
X