কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আইআরআই’র প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

আইআরআইর প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর দুই প্রতিনিধি। ছবি : সংগৃহীত
আইআরআইর প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর দুই প্রতিনিধি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের একটি হোটেলে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইআরআইর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, মালয়েশিয়া অফিসের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর ব্রায়ান আর ব্রন এবং বাংলাদেশ অফিসের অ্যাক্টিং রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জোশুয়া রোসেনব্লুম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্রের বিকাশ ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইআরআইর প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শক্তিশালী দল হিসেবে আখ্যায়িত করেছেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার ব্যাপারে কাজ করে যাচ্ছে। অতীতে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয় বলে তারা উল্লেখ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় প্রতিনিধি দল ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশ ও উন্নয়নে একযোগে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X