শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

নিহত সাংবাদিক পরিবারের পাশে তারেক রহমান

ছাত-জনতার আন্দোলনে নিহত সাংবাদিক আবু তাহেরের পরিবারের সাথে কথা বলেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা
ছাত-জনতার আন্দোলনে নিহত সাংবাদিক আবু তাহেরের পরিবারের সাথে কথা বলেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের (নয়া দিগন্ত, সিলেট) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধি দল সিলেটে নিহত তুরাবের বাসায় যায়।

তারা তারেক রহমানের পক্ষ থেকে নিহতের শোকাহত পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, সেলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপি’র নেতারা।

গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

নিহত তুরাবের পরিবারকে সমবেদনা জানানোর সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছেন শেখ হাসিনা।

পরে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পার্শ্ববর্তী দেশ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।

দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য অন্তর্বর্তী সরকারকে সাবধান হতে হবে- যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে। তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, মুক্তচিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X