কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিতভাবে প্রশাসনে প্রতিস্থাপন করা হচ্ছে’ 

রাজধানীর হাতিরপুলে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানার উদ্যোগে আয়োজিত কর্মী এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
রাজধানীর হাতিরপুলে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানার উদ্যোগে আয়োজিত কর্মী এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী অপশক্তির দোসরদের পরিকল্পিতভাবে সরকারের প্রশাসনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হচ্ছে। তাদের এক বিভাগ থেকে আরেক বিভাগে এবং এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হচ্ছে। যার মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হাতিরপুলের চায়না কিচেন চায়নিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ২০২৪ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জনকে নস্যাৎ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে সর্তক ও সজাগ হতে হবে। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের আর কোনো চক্রান্ত এ দেশের জনগণ সফল হতে দেবে না।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও নিউমার্কেট থানা আমির মাওলানা মুহিব্বুল হক ফরিদ এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. গোলাম ছরওয়ারের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি-নিউমার্কেট জোন পরিচালক প্রকৌশলী শেখ আল আমিন, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরন্নবী মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, আব্দুর রহমান রাজু, মতিউর রহমান মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

নূরুল ইসলাম বুলবুল বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের দিকে সেই জনতা তাকিয়ে আছে। যদি আপনারা ব্যর্থ হন তবে বাংলাদেশ ব্যর্থ হবে। ফ্যাসিবাদের দোসর বা অন্য কোনো ষড়যন্ত্রকারীকে যদি আপনারা কোনো সুযোগ করে দেন তার পরিণতি শুধু আঠারো কোটি মানুষ ভোগ করবে না বরং আপানাদেরও ভোগ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়। একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়, যাতে ১৮ কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারবে, সবার ভোটাধিকার থাকবে, মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। দেশের যেকোনো প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো ধরনের বিপদের সময় কর্মসূচি হিসেবে জামায়াতের আমিরসহ স্থানীয় নেতাকর্মীরা ছুটে চলে যায়। জামায়াতে ইসলামী বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা তার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশকে একটি তলাবিহীন রাষ্ট্রে পরিণত করেছে। আজ যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতি আর রাহাজানি। মানুষের মধ্যে নৈতিকতা না থাকলে একটি যোগ্য দেশ গড়ে তোলা সম্ভব নয়। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে না।

এ সময় শহীদ আব্দুল ওয়াদুদ এর স্ত্রী শাহনাজ পারভিন এবং শহীদ মোবারক হোসেনের পিতা রমজান আলীর বক্তব্যে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহত প্রত্যেক পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X