কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখীর ঝড়ে উড়ে যাবে তারেক-জুবাইদার রায় : রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে যে ফরমায়েশি রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে। তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই রায় দেওয়া হয়েছে।

বুধবার (২ আগস্ট) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজার প্রতিবাদে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

‘বিএনপি এত টাকা কোথায় পায়’ প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে রিজভী উল্টো প্রশ্ন রেখে বলেন, ধানমন্ডিতে ভবন, গুলিস্তানে আলোকসজ্জিত ১০তলা যে ভবন (আওয়ামী লীগ অফিস) তৈরি করেছেন সে টাকা কোথায় পেয়েছেন? এ ছাড়া আজকের রংপুরের সমাবেশে এক হাজার টাকা করে দিয়ে লোক আনা হয়েছে, এই টাকা কোথায় পেলেন?

তিনি বলেন, তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে এরাই কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে।

আরও পড়ুন: দুদকের মামলায় তারেক-জুবাইদার রায় ঘোষণা

তিনি আরও বলেন, বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে শেখ হাসিনা ভয়ে এ রায় দিতে বাধ্য করেছে।

সমাবেশ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, দেশের গণতন্ত্র নিয়ন্ত্রণের কারণে শেখ হাসিনার বিচার হবে একদিন এই দেশের মাটিতে। শেখ হাসিনাকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাসের পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১০

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১১

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১২

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৩

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৪

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৫

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৬

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৭

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৮

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৯

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

২০
X