কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ এএম
অনলাইন সংস্করণ

অমিত শাহর বক্তব্য মানবাধিকার পরিপন্থি : জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
জাতীয় গণতান্ত্রিক পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে দেওয়া বক্তব্যকে মানবাধিকার পরিপন্থি উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ প্রধান এসব কথা বলেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মানবাধিকার পরিপন্থি বক্তব্যের প্রতিবাদে জাগপার উদ্যোগে এই কর্মসূচি হয়। এর আগে বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রাশেদ প্রধান বলেন, শক্তি থাকলেই ক্ষমতা দেখাবেন না। আর যদি ক্ষমতা দেখাতেই হয়, তাহলে সঠিক জায়গায় দেখান। বাংলাদেশের আজাদী পাগল জনগণকে নিয়ে খেলার চেষ্টা করা হলে পরিণতি ভালো হবে না।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, আপনারা অমিত শাহর মানবাধিকার পরিপন্থি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনেন। আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিন। অন্যথায় ছাত্র-জনতার বিপ্লবের সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপার সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, আসাদুজ্জামান বাবুল, সহসভাপতি নাসির উদ্দীন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, মোঃ আলী ফকির, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা জনি নন্দী, আসাদুজ্জামান নুর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X