কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সংঘাতের সুযোগ বাংলাদেশে নেই: খেলাফত মজলিস

খেলাফত মজলিস ঢাকায় আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে নেতারা। ছবি: কালবেলা
খেলাফত মজলিস ঢাকায় আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে নেতারা। ছবি: কালবেলা

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই। আবহমানকাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি। তাদের সে উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর আয়োজিত রাজধানীর উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে নেতারা এসব কথা বলেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেটি নিছক ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। এ সংঘাতের অবসান করতে হবে। বাংলাদেশের মানুষ দেশের ভিতরে-বাহিরে, সীমান্তে যে কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, অধ্যাপক ড. তারেক ফজল, সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল ডাক্তার এমদাদুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ফেরদৌস বিন ইসহাক, মুফতি ওসমান আশরাফী, নজরুল ইসলাম মাযহারী, মুজিবুর রহমান ফরাজি, মাওলানা মোস্তফা কামাল, মোঃ এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, মোঃ মুজিবুর রহমান, মাওলানা কামাল হোসাইন, মাওলানা কাউসার আহমদ সুহাইল, মাওলানা আবু সালেহ, ইসলামী যুব মজলিসের মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিসের মতিউর রহমান, ছাত্র মজলিসের মাহমিদুল হাসান ত্বোহা প্রমুখ। সিরাতুন্নবী (স.) কনফারেন্সে বেশ কয়েকজন আলেম ও বিভিন্ন পেশার মানুষ খেলাফত মজলিসে যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X