ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি : মামুনুল হক

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী গণসমাবেশে বক্তব্য দেন মামুনুল হক। ছবি : কালবেলা
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী গণসমাবেশে বক্তব্য দেন মামুনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানি খান-পাঠানরা এ দেশের মানুষের ওপর ন্যায় ও ইনসাফের শাসনের কথা বলে বৈষম্য, জুলুম ও অত্যাচার চালিয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ সেই শোষকদের ঝাঁটাপেটা করে বিদায় করেছে এবং নতুন স্বাধীনতা লাভ করেছে। এভাবে ব্রিটিশদের আধিপত্য, পশ্চিম বাংলার দাদাদের আধিপত্য এবং পশ্চিম পাকিস্তানের খান-পাঠানদের আধিপত্য এই তিনটি শক্তিকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। রক্তের সাগর পাড়ি দিয়ে আমাদের পূর্বপুরুষরা মুক্তির সূর্য কেড়ে এনেছিলেন, কিন্তু ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে সেই বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পরপরই আধিপত্যবাদী ভারত শেখ মুজিবুর রহমানকে ডেকে নিয়ে তাদের হাতে প্রেসক্রিপশন তুলে দেয় এবং বাংলাদেশের স্বাধীনতা হরণের অপচেষ্টা চালায়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান প্রথমে বাংলাদেশে না ফিরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির কাছে যান। তিনি ইন্দিরা গান্ধির কাছ থেকে নিয়ে আসা সেই প্রেসক্রিপশন অনুসরণ করে ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন করেন। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলো কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ভারত মাতার চরণতলে জলাঞ্জলি দেওয়া হয়েছে।

সমাবেশে উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর সাইফ উল্লাহ পাঠানসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X