কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় মন্দির পাহারা দেবে বিএনপি : আজাদ

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসন্ন দুর্গাপূজায় মন্দির পাহারা দেবে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরে কালিমন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুর কালিমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে নজরুল ইসলাম আজাদ বলেন, আমরা জেনেছি যে, গাজীপুর মহানগরে ১০৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে ছুটে এসেছি। আসন্ন দুর্গাপূজায় আপনাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দেবেন।

গাজীপুর কালিমন্দিরের সভাপতি নরেন্দ্র চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন মহানগর পূজা কমিটির নেতা অরুণ বিশ্বাস, বাপ্পী চন্দ্র দে, বিএনপির ঢাকা বিভাগের আরেক সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, শহীদুজ্জামান, সদর থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান রেজা ও ছাত্রদলের রোহানুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১০

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১১

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১২

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৩

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৪

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৫

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৬

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৭

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৮

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৯

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

২০
X