কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে মন্দির দখলের চেষ্টা ও লুটপাটের অভিযোগ

মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

এবার রাজধানীর সূত্রাপুর এলাকার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও প্রতিমার স্বর্ণালঙ্কার লুটপাট করেছে দুর্বৃত্তরা।

এ সময় বাধা দেওয়ায় তারা মন্দিরের বর্তমান সেবায়েত কার্ত্তিক রায়ের দুই মেয়ে ও তার স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সূত্রাপুর এলাকার ঋষিকেশ দাস লেনের শ্রী শ্রী যুত মদন গোপাল জিউ বিগ্রহ মন্দিরে এ হামলা হয়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনজ কুমার গোবিন্দ বলেন, দীর্ঘদিন থেকে স্থানীয় একটি মহল মন্দিরের জায়গাটি দখলের চেষ্টা করে আসছে।

বৃহস্পতিবার দুপুরে ২০-২৫ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মন্দিরে তালা ভেঙে ঢুকে কালী বিগ্রহ, শিব বিগ্রহ, গোপাল বিগ্রহ ও রাধাকৃষ্ণের বিগ্রহের স্বর্ণালংকার লুট ও ভাঙচুর করা হয়।

তারা সেবায়েতের বাসায় ঢুকে প্রায় লক্ষাধিক টাকা লুট করে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় আমরা পরে মন্দিরে প্রবেশ করি সন্ধ্যায়।

তিনি আরও বলেন, শত বছরের পুরনো মন্দিরটি শ্রী শ্রী যুত মদন গোপাল জিউ বিগ্রহ মন্দির হিসেবে পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে এসে পূজা-অর্চনা করে।

এবিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১০

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১১

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১২

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৩

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৪

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৫

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৬

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৭

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৮

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৯

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

২০
X