কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ১৭ বছর কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল : এসএম জিলানী

বক্তব্য দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা

গত ১৭ বছর ধরে শেখ হাসিনা দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডু, ভাটিয়ারিসহ মহানগরীতে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, তারা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছিল। তার ৪০ বছরের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার করতে আদালতকে ব্যবহার করে নিষিদ্ধ করেছিল। আল্লাহর রহমতে বক্তব্য প্রচারিত হচ্ছে। তারেক রহমান সম্প্রতি কিশোরগঞ্জে সমাবেশে বক্তব্যে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে। আসুন আমরা বিএনপির হাতকে শক্তিশালী করি।

এস এম জিলানী বলেন, সারা দেশে জেলাভিত্তিক সাম্য ও মানবিক ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, অবৈধ উপায়ে অর্জিত টাকার বিরিয়ানি না খেয়ে বৈধপথে হালাল উপার্জনে ডাল ভাত খাওয়াই আনেক তৃপ্তির।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সহসাধারণ সম্পাদক মো. রাসেল খান, চট্টগ্রাম মহানগরের সভাপতি এইচ এম রাসেদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার, উত্তর জেলার আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, সদস্য সচিব মো. আকবর আলিসহ উত্তর জেলার বিভিন্ন নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X