কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে দাঁড়াতে ছাত্রশিবিরের আহ্বান

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, ভারি বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। অনেক এলাকায় নদীভাঙন দেখা দেওয়ায় নদীপারের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ডুবে গেছে রাস্তাঘাট এবং ভেসে গেছে পুকুরের মাছ।

নেতারা বলেন, রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গবাদিপশু ও হাঁস-মুরগি রক্ষার চেষ্টায় মানুষকে অসহায় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। হাজার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এমতাবস্থায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে তারা বলেন, ইসলামী ছাত্রশিবিরের সব স্তরের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

নেতারা আশা প্রকাশ করেন, নানাদিক দিয়ে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের প্রতি সরকার বিশেষভাবে নজর দিবে। এ ছাড়া সব সচেতন নাগরিকরা সামর্থ্যের আলোকে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X