কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে ড্যাবের অভিনন্দন

ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সহসভাপতি অধ্যাপক ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ড্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়, ডা. শাহাদাত হোসেনের মেয়র হওয়ার পথটা মসৃণ ছিল না। জনতার ব্যালটের শক্তিতে বিজয়ী ডা. শাহাদাত হোসেনকে ন্যায়বিচার পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ২০২১ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আদালতে মামলা করেন ডা. শাহাদাত হোসেন। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ আদালতে ডা. শাহাদাত হোসেন সঠিক বিচার পাননি। তবে, তাকে দমানো যায়নি। শহীদ জিয়ার অকুতোভয় সৈনিক হিসেবে ন্যায়বিচারের প্রত্যাশায় তিনি লড়াই চালিয়েছিলেন। অবশেষে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বাধীন আদালতে তিনি ন্যায়বিচার পেয়েছেন এবং সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। এতে করে সত্যের জয় হয়েছে, জনতার রায় বিজয়ী হয়েছে। জনগণের সম্মুখে উন্মোচিত ও প্রমাণিত হয়েছে স্বৈরাচারীর অধীনে নির্বাচনের অবৈধ রায়।

ড্যাব নেতৃদ্বয় পদায়িত চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মানিত মেয়রের সাফল্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শকে বুকে ধারণ করে সততা, সাহসীকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থার প্রতিদান দিতে আল্লাহ আপনার সহায় হউক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X