কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী দোসররা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে চায় : নাজমুল

শুভেচ্ছা বিনিময়কালে স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান। ছবি : কালবেলা
শুভেচ্ছা বিনিময়কালে স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান। ছবি : কালবেলা

লাগামহীন দুর্নীতি, ক্ষমতা কুক্ষিগত করার নির্লজ্জ ষড়যন্ত্র ও গণমানুষের অধিকার কেড়ে নেওয়ায় সব শ্রেণি এবং পেশার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেশে একটি সফল বিপ্লব ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। এ মন্তব্য করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

মঙ্গলবার (১ অক্টোবর) বরিশাল মহানগরের বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের কুচক্রীরা, আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে। আওয়ামী লীগ গত ১৬ বছর এই দেশের মানুষের ওপর চেপে বসে মানুষের কণ্ঠকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছে। যারা মায়ের বুক খালি করেছে তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে কোনো দিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না।

দিনব্যাপী বরিশাল শহরের লঞ্চঘাটের বান্দ রোড থেকে শুরু করে ফলপট্টি মোড়, চকবাজার, কাঠপট্টি, সদর রোডে গণসংযোগ করে বিবির পুকুরপাড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, সদস্য সচিব খান মো. আনোয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদার, আনিসুর রহমান, নিয়ামুল হাসান সজিব, আপন চৌধুরী বাবু, বাবুল খান, শাহাদাৎ হোসেন, ১০নং ওয়ার্ড আহ্বায়ক মো. মামুন, সদস্য সচিব বেলাল হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X