কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিরূপ ধারণা সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে : নয়ন

বিরূপ ধারণা সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে : নয়ন

জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, জনগণের ক্ষতি হয় কিংবা জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয়, এই ধরনের সব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখতে হবে।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলার হাটহাজারি, সীতাকুণ্ড, মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণকালে যুবদল সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নুরুল ইসলাম নয়ন বলেন, নিজের সামান্য স্বার্থকে প্রাধান্য দিয়ে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। মনে রাখবেন, বিএনপি গণমানুষের দল। আপনার-আমার মতো গুটি কয়েক নেতাকর্মীর জন্য দল বাধাগ্রস্ত হবে না।

তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ভূখণ্ডে বসবাস করছি। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। যারা সংখ্যালঘুদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করবে, তাদেরকে এই দেশের জনগণ প্রতিহত করবে।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি শেষে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের দলকে বিপুলভাবে বিজয়ী করতে এখন থেকেই আমাদের কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়সাল, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ সিরাজ, মিরেরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন লিটন, মিরেরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১০

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১১

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

১২

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

১৩

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

১৪

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৬

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

১৭

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

১৮

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১৯

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

২০
X