কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’

মহিউদ্দিন খান ও ঢাবি লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনামি। ছবি : সংগৃহীত
মহিউদ্দিন খান ও ঢাবি লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনামি। ছবি : সংগৃহীত

সভাপতি ও সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। যেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান। যার একাডেমিক রেজাল্ট ঘিরে চলছে নানা আলোচনা। শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনামিও।

তিনি বলেন, ‘আমাদের ছাত্র মুহি (মহিউদ্দিন খান)। যদি মুহি শিবির হয়ে থাকে, তাহলে শিবির ভালো।’

বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্ট দিতে থাকেন। যদিও বিষয়টি ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছেন ঢাবি প্রভাষক শেহরীন আমিন মোনামি।

তিনি লিখেন, সম্প্রতি আমার একটা বক্তব্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টা ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি। আমার কোনো শিক্ষার্থী কী সংগঠন করে বা কোন্ মতাদর্শের সেটা আমার কাছে কখনো মুখ্য নয়। আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না। ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই।

তিনি আরও লিখেন, আমি আশা করব এবং সেই সাথে অনুরোধও যেন আমার কোনো বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা না হয়। কারণ একজনের লিখিত কমেন্ট/শব্দ/বক্তব্য চাইলেই যে কোনোভাবে উপস্থাপন করা যায়। আমি চাইবো আমাকে যারা জানেন, চেনেন তারা যেন বিভ্রান্ত না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X