কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৮ দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে :  মির্জা ফখরুল 

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার ও দখলদারিত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রতিটি ঘটনারই বিচার হবে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।

এ সময় তিনি অভিযোগ করেন, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মির্জা ফখরুল এ সময় বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য, জয়দেব জয়, জনি দেব প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X