কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজে ছাত্র নির্যাতন, তদন্ত কমিটি গঠন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা কলেজের দক্ষিণায়ন হলে এক ছাত্রকে আটকে রেখে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার (০৯ অক্টোবর) গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ০৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে ঢাকা কলেজের দক্ষিণায়ন হলের ৩০১ নাম্বার রুমে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল; কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল রিয়াদের নেতৃত্বে ২ (দুই) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ ০৯ অক্টোবর ২০২৪, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবরে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।

প্রসঙ্গত, আচরণ ভঙ্গের অভিযোগ এনে ঢাকা কলেজের দক্ষিণায়ন হলের এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত ওই শিক্ষার্থীর ওপর নির্যাতন চালানো হয় বলে জানা গেছে।

কলেজ ছাত্রদলের সহসমাজসেবাবিষয়ক সম্পাদক হাবিব হাওলাদার শিহাব ওরফে আশফাকুর রহমান শিহাব ও তার সহযোগীরা এ ঘটনায় জড়িত বলে জানান ভুক্তভোগী ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মারুফ রেজা।

হিসাববিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শিহাবের সাথে ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আল রাহাত ওরফে আফজাল হোসাইন, অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন ও ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান অর্নব।

এ ঘটনার পর মঙ্গলবার (৮ অক্টোবর) ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে বিস্তারিত ঘটনা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১০

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১১

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১২

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৩

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৪

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৫

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৬

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৭

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৮

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

২০
X